সূরা আল-‘আদিয়াত
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ 11
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
وَالْعَادِيَاتِ ضَبْحًا
উচ্চারণঃ
অর্থঃ শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
(2)
فَالْمُورِيَاتِ قَدْحًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
(3)
فَالْمُغِيرَاتِ صُبْحًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
(4)
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
উচ্চারণঃ
অর্থঃ ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
(5)
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
(6)
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
(7)
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
উচ্চারণঃ
অর্থঃ এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
(8)
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
উচ্চারণঃ
অর্থঃ এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
(9)
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
উচ্চারণঃ
অর্থঃ সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
(10)
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
উচ্চারণঃ
অর্থঃ এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
(11)
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।