৫১। সূরা আয-যারিয়াত
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৬০
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
وَالذَّارِيَاتِ ذَرْوًا
উচ্চারণঃ
অর্থঃ কসম ঝঞ্ঝাবায়ুর।
(2)
فَالْحَامِلَاتِ وِقْرًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর বোঝা বহনকারী মেঘের।
(3)
فَالْجَارِيَاتِ يُسْرًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর মৃদু চলমান জলযানের,
(4)
فَالْمُقَسِّمَاتِ أَمْرًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
(5)
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ
উচ্চারণঃ
অর্থঃ তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
(6)
وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ
উচ্চারণঃ
অর্থঃ ইনসাফ অবশ্যম্ভাবী।
(7)
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ
উচ্চারণঃ
অর্থঃ পথবিশিষ্ট আকাশের কসম,
(8)
إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُخْتَلِفٍ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
(9)
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
উচ্চারণঃ
অর্থঃ যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
(10)
قُتِلَ الْخَرَّاصُونَ
উচ্চারণঃ
অর্থঃ অনুমানকারীরা ধ্বংস হোক,
(11)
الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ
উচ্চারণঃ
অর্থঃ যারা উদাসীন, ভ্রান্ত।
(12)
يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ
উচ্চারণঃ
অর্থঃ তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
(13)
يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ
উচ্চারণঃ
অর্থঃ যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
(14)
ذُوقُوا فِتْنَتَكُمْ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
(15)
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
উচ্চারণঃ
অর্থঃ খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
(16)
آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ
উচ্চারণঃ
অর্থঃ এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
(17)
كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ
উচ্চারণঃ
অর্থঃ তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
(18)
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
উচ্চারণঃ
অর্থঃ রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
(19)
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ
উচ্চারণঃ
অর্থঃ এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
(20)
وَفِي الْأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ
উচ্চারণঃ
অর্থঃ বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,
(21)
وَفِي أَنْفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?
(22)
وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
উচ্চারণঃ
অর্থঃ আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
(23)
فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنْطِقُونَ
উচ্চারণঃ
অর্থঃ নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
(24)
هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ
উচ্চারণঃ
অর্থঃ আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
(25)
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ
উচ্চারণঃ
অর্থঃ যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
(26)
فَرَاغَ إِلَىٰ أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
(27)
فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
উচ্চারণঃ
অর্থঃ সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
(28)
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۖ قَالُوا لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
(29)
فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
(30)
قَالُوا كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ
উচ্চারণঃ
অর্থঃ তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
(31)
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
উচ্চারণঃ
অর্থঃ ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?
(32)
قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ
উচ্চারণঃ
অর্থঃ তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,
(33)
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِنْ طِينٍ
উচ্চারণঃ
অর্থঃ যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
(34)
مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
উচ্চারণঃ
অর্থঃ যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।
(35)
فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
(36)
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ
উচ্চারণঃ
অর্থঃ এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
(37)
وَتَرَكْنَا فِيهَا آيَةً لِلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ
উচ্চারণঃ
অর্থঃ যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
(38)
وَفِي مُوسَىٰ إِذْ أَرْسَلْنَاهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُبِينٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
(39)
فَتَوَلَّىٰ بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
(40)
فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
(41)
وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ
উচ্চারণঃ
অর্থঃ এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
(42)
مَا تَذَرُ مِنْ شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ
উচ্চারণঃ
অর্থঃ এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।
(43)
وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّىٰ حِينٍ
উচ্চারণঃ
অর্থঃ আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
(44)
فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنْظُرُونَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
(45)
فَمَا اسْتَطَاعُوا مِنْ قِيَامٍ وَمَا كَانُوا مُنْتَصِرِينَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
(46)
وَقَوْمَ نُوحٍ مِنْ قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ
উচ্চারণঃ
অর্থঃ আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
(47)
وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ
উচ্চারণঃ
অর্থঃ আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
(48)
وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ
উচ্চারণঃ
অর্থঃ আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
(49)
وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
উচ্চারণঃ
অর্থঃ আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
(50)
فَفِرُّوا إِلَى اللَّهِ ۖ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
(51)
وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۖ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
(52)
كَذَٰلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
উচ্চারণঃ
অর্থঃ এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
(53)
أَتَوَاصَوْا بِهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
উচ্চারণঃ
অর্থঃ তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
(54)
فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
(55)
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنْفَعُ الْمُؤْمِنِينَ
উচ্চারণঃ
অর্থঃ এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
(56)
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
উচ্চারণঃ
অর্থঃ আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
(57)
مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ
উচ্চারণঃ
অর্থঃ আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
(58)
إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
উচ্চারণঃ
অর্থঃ আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
(59)
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
(60)
فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।