অর্থঃ এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
(24)
أَمْ لِلْإِنْسَانِ مَا تَمَنَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ মানুষ যা চায়, তাই কি পায়?
(25)
فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
অর্থঃ যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
(33)
أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
(34)
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
উচ্চারণঃ
অর্থঃ এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
(35)
أَعِنْدَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
উচ্চারণঃ
অর্থঃ তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
(36)
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
উচ্চারণঃ
অর্থঃ তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
(37)
وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
(38)
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
উচ্চারণঃ
অর্থঃ কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।