৫৫। সূরা আর রাহমান

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৭৮

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

(1)

الرَّحْمَٰنُ

উচ্চারণঃ

অর্থঃ করুনাময় আল্লাহ।

(2)

عَلَّمَ الْقُرْآنَ

উচ্চারণঃ

অর্থঃ শিক্ষা দিয়েছেন কোরআন,

(3)

خَلَقَ الْإِنْسَانَ

উচ্চারণঃ

অর্থঃ সৃষ্টি করেছেন মানুষ,

(4)

عَلَّمَهُ الْبَيَانَ

উচ্চারণঃ

অর্থঃ তাকে শিখিয়েছেন বর্ণনা।

(5)

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

উচ্চারণঃ

অর্থঃ সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।

(6)

وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ

উচ্চারণঃ

অর্থঃ এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।

(7)

وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ

উচ্চারণঃ

অর্থঃ তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।

(8)

أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ

উচ্চারণঃ

অর্থঃ যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

(9)

وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ

উচ্চারণঃ

অর্থঃ তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।

(10)

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

উচ্চারণঃ

অর্থঃ তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।

(11)

فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ

উচ্চারণঃ

অর্থঃ এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।

(12)

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ

উচ্চারণঃ

অর্থঃ আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।

(13)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

(14)

خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ

উচ্চারণঃ

অর্থঃ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।

(15)

وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ

উচ্চারণঃ

অর্থঃ এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।

(16)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

(17)

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

উচ্চারণঃ

অর্থঃ তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।

(18)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(19)

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

উচ্চারণঃ

অর্থঃ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।

(20)

بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ

উচ্চারণঃ

অর্থঃ উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।

(21)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(22)

يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ

উচ্চারণঃ

অর্থঃ উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।

(23)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(24)

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ

উচ্চারণঃ

অর্থঃ দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)

(25)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(26)

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

উচ্চারণঃ

অর্থঃ ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।

(27)

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণঃ

অর্থঃ একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।

(28)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(29)

يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

উচ্চারণঃ

অর্থঃ নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।

(30)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(31)

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ

উচ্চারণঃ

অর্থঃ হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।

(32)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(33)

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا ۚ لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

উচ্চারণঃ

অর্থঃ হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।

(34)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(35)

يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِنْ نَارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ

উচ্চারণঃ

অর্থঃ ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।

(36)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(37)

فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ

উচ্চারণঃ

অর্থঃ যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।

(38)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(39)

فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।

(40)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(41)

يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ

উচ্চারণঃ

অর্থঃ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।

(42)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(43)

هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ

উচ্চারণঃ

অর্থঃ এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।

(44)

يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ

উচ্চারণঃ

অর্থঃ তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।

(45)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(46)

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

উচ্চারণঃ

অর্থঃ যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।

(47)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(48)

ذَوَاتَا أَفْنَانٍ

উচ্চারণঃ

অর্থঃ উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।

(49)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(50)

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

উচ্চারণঃ

অর্থঃ উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।

(51)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(52)

فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ

উচ্চারণঃ

অর্থঃ উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।

(53)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(54)

مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ

উচ্চারণঃ

অর্থঃ তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।

(55)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(56)

فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

উচ্চারণঃ

অর্থঃ তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।

(57)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(58)

كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ

উচ্চারণঃ

অর্থঃ প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।

(59)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(60)

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

উচ্চারণঃ

অর্থঃ সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?

(61)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(62)

وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ

উচ্চারণঃ

অর্থঃ এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।

(63)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(64)

مُدْهَامَّتَانِ

উচ্চারণঃ

অর্থঃ কালোমত ঘন সবুজ।

(65)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(66)

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

উচ্চারণঃ

অর্থঃ তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।

(67)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(68)

فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

উচ্চারণঃ

অর্থঃ তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।

(69)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(70)

فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ

উচ্চারণঃ

অর্থঃ সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।

(71)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(72)

حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ

উচ্চারণঃ

অর্থঃ তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।

(73)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(74)

لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

উচ্চারণঃ

অর্থঃ কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।

(75)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(76)

مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ

উচ্চারণঃ

অর্থঃ তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।

(77)

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(78)

تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণঃ

অর্থঃ কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।