সূরা আল-ওয়াকিয়াহ
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৯৬
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
উচ্চারণঃ
অর্থঃ যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
(2)
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
উচ্চারণঃ
অর্থঃ যার বাস্তবতায় কোন সংশয় নেই।
(3)
خَافِضَةٌ رَافِعَةٌ
উচ্চারণঃ
অর্থঃ এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
(4)
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
উচ্চারণঃ
অর্থঃ যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
(5)
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
উচ্চারণঃ
অর্থঃ এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
(6)
فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
(7)
وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
উচ্চারণঃ
অর্থঃ এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
(8)
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
উচ্চারণঃ
অর্থঃ যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
(9)
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
উচ্চারণঃ
অর্থঃ এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
(10)
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
উচ্চারণঃ
অর্থঃ অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
(11)
أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
উচ্চারণঃ
অর্থঃ তারাই নৈকট্যশীল,
(12)
فِي جَنَّاتِ النَّعِيمِ
উচ্চারণঃ
অর্থঃ অবদানের উদ্যানসমূহে,
(13)
ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ
উচ্চারণঃ
অর্থঃ তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
(14)
وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ
উচ্চারণঃ
অর্থঃ এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
(15)
عَلَىٰ سُرُرٍ مَوْضُونَةٍ
উচ্চারণঃ
অর্থঃ স্বর্ণ খচিত সিংহাসন।
(16)
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
উচ্চারণঃ
অর্থঃ তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
(17)
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ
উচ্চারণঃ
অর্থঃ তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
(18)
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ
উচ্চারণঃ
অর্থঃ পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
(19)
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ
উচ্চারণঃ
অর্থঃ যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
(20)
وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ
উচ্চারণঃ
অর্থঃ আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
(21)
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
(22)
وَحُورٌ عِينٌ
উচ্চারণঃ
অর্থঃ তথায় থাকবে আনতনয়না হুরগণ,
(23)
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
উচ্চারণঃ
অর্থঃ আবরণে রক্ষিত মোতির ন্যায়,
(24)
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
উচ্চারণঃ
অর্থঃ তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
(25)
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
উচ্চারণঃ
অর্থঃ তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
(26)
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
উচ্চারণঃ
অর্থঃ কিন্তু শুনবে সালাম আর সালাম।
(27)
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
উচ্চারণঃ
অর্থঃ যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
(28)
فِي سِدْرٍ مَخْضُودٍ
উচ্চারণঃ
অর্থঃ তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
(29)
وَطَلْحٍ مَنْضُودٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং কাঁদি কাঁদি কলায়,
(30)
وَظِلٍّ مَمْدُودٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং দীর্ঘ ছায়ায়।
(31)
وَمَاءٍ مَسْكُوبٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং প্রবাহিত পানিতে,
(32)
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
উচ্চারণঃ
অর্থঃ ও প্রচুর ফল-মূলে,
(33)
لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
উচ্চারণঃ
অর্থঃ যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
(34)
وَفُرُشٍ مَرْفُوعَةٍ
উচ্চারণঃ
অর্থঃ আর থাকবে সমুন্নত শয্যায়।
(35)
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً
উচ্চারণঃ
অর্থঃ আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
(36)
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
(37)
عُرُبًا أَتْرَابًا
উচ্চারণঃ
অর্থঃ কামিনী, সমবয়স্কা।
(38)
لِأَصْحَابِ الْيَمِينِ
উচ্চারণঃ
অর্থঃ ডান দিকের লোকদের জন্যে।
(39)
ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ
উচ্চারণঃ
অর্থঃ তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
(40)
وَثُلَّةٌ مِنَ الْآخِرِينَ
উচ্চারণঃ
অর্থঃ এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
(41)
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
উচ্চারণঃ
অর্থঃ বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
(42)
فِي سَمُومٍ وَحَمِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
(43)
وَظِلٍّ مِنْ يَحْمُومٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
(44)
لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
(45)
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
উচ্চারণঃ
অর্থঃ তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
(46)
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ
উচ্চারণঃ
অর্থঃ তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
(47)
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
উচ্চারণঃ
অর্থঃ তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
(48)
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং আমাদের পূর্বপুরুষগণও!
(49)
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
উচ্চারণঃ
অর্থঃ বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
(50)
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ
উচ্চারণঃ
অর্থঃ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
(51)
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
(52)
لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
(53)
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
(54)
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
(55)
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
উচ্চারণঃ
অর্থঃ পান করবে পিপাসিত উটের ন্যায়।
(56)
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
উচ্চারণঃ
অর্থঃ কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
(57)
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
উচ্চারণঃ
অর্থঃ আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
(58)
أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
(59)
أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
(60)
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
উচ্চারণঃ
অর্থঃ আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
(61)
عَلَىٰ أَنْ نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
উচ্চারণঃ
অর্থঃ এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
(62)
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
(63)
أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
(64)
أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
(65)
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
উচ্চারণঃ
অর্থঃ আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
(66)
إِنَّا لَمُغْرَمُونَ
উচ্চারণঃ
অর্থঃ বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
(67)
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
উচ্চারণঃ
অর্থঃ বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
(68)
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
(69)
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
(70)
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
উচ্চারণঃ
অর্থঃ আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
(71)
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
(72)
أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ
উচ্চারণঃ
অর্থঃ তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
(73)
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِلْمُقْوِينَ
উচ্চারণঃ
অর্থঃ আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
(74)
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
(75)
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
(76)
وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
(77)
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
(78)
فِي كِتَابٍ مَكْنُونٍ
উচ্চারণঃ
অর্থঃ যা আছে এক গোপন কিতাবে,
(79)
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
উচ্চারণঃ
অর্থঃ যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
(80)
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণঃ
অর্থঃ এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
(81)
أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ
উচ্চারণঃ
অর্থঃ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
(82)
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
(83)
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
(84)
وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং তোমরা তাকিয়ে থাক,
(85)
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَٰكِنْ لَا تُبْصِرُونَ
উচ্চারণঃ
অর্থঃ তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
(86)
فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ
উচ্চারণঃ
অর্থঃ যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
(87)
تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
উচ্চারণঃ
অর্থঃ তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
(88)
فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
(89)
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
(90)
وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
উচ্চারণঃ
অর্থঃ আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
(91)
فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
উচ্চারণঃ
অর্থঃ তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
(92)
وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
উচ্চারণঃ
অর্থঃ আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
(93)
فَنُزُلٌ مِنْ حَمِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
(94)
وَتَصْلِيَةُ جَحِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
(95)
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
উচ্চারণঃ
অর্থঃ এটা ধ্রুব সত্য।
(96)
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।