৬৮। সূরা আল-কলম

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৫২


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ

উচ্চারণঃ

অর্থঃ নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,


(2)

مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ

উচ্চারণঃ

অর্থঃ আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।


(3)

وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ

উচ্চারণঃ

অর্থঃ আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।


(4)

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।


(5)

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ

উচ্চারণঃ

অর্থঃ সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।


(6)

بِأَيْيِكُمُ الْمَفْتُونُ

উচ্চারণঃ

অর্থঃ কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।


(7)

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

উচ্চারণঃ

অর্থঃ আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।


(8)

فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।


(9)

وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ

উচ্চারণঃ

অর্থঃ তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।


(10)

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَهِينٍ

উচ্চারণঃ

অর্থঃ যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।


(11)

هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।


(12)

مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,


(13)

عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;


(14)

أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ

উচ্চারণঃ

অর্থঃ এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।


(15)

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ

উচ্চারণঃ

অর্থঃ তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।


(16)

سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ

উচ্চারণঃ

অর্থঃ আমি তার নাসিকা দাগিয়ে দিব।


(17)

إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ

উচ্চারণঃ

অর্থঃ আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,


(18)

وَلَا يَسْتَثْنُونَ

উচ্চারণঃ

অর্থঃ ইনশাআল্লাহ না বলে।


(19)

فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।


(20)

فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ

উচ্চারণঃ

অর্থঃ ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।


(21)

فَتَنَادَوْا مُصْبِحِينَ

উচ্চারণঃ

অর্থঃ সকালে তারা একে অপরকে ডেকে বলল,


(22)

أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِنْ كُنْتُمْ صَارِمِينَ

উচ্চারণঃ

অর্থঃ তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।


(23)

فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,


(24)

أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ

উচ্চারণঃ

অর্থঃ অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।


(25)

وَغَدَوْا عَلَىٰ حَرْدٍ قَادِرِينَ

উচ্চারণঃ

অর্থঃ তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।


(26)

فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।


(27)

بَلْ نَحْنُ مَحْرُومُونَ

উচ্চারণঃ

অর্থঃ বরং আমরা তো কপালপোড়া,


(28)

قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ

উচ্চারণঃ

অর্থঃ তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?


(29)

قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ

উচ্চারণঃ

অর্থঃ তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।


(30)

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَاوَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।


(31)

قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ

উচ্চারণঃ

অর্থঃ তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।


(32)

عَسَىٰ رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَىٰ رَبِّنَا رَاغِبُونَ

উচ্চারণঃ

অর্থঃ সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।


(33)

كَذَٰلِكَ الْعَذَابُ ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!


(34)

إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ

উচ্চারণঃ

অর্থঃ মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।


(35)

أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ

উচ্চারণঃ

অর্থঃ আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?


(36)

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

উচ্চারণঃ

অর্থঃ তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?


(37)

أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ

উচ্চারণঃ

অর্থঃ তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।


(38)

إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

উচ্চারণঃ

অর্থঃ তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?


(39)

أَمْ لَكُمْ أَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ

উচ্চারণঃ

অর্থঃ না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?


(40)

سَلْهُمْ أَيُّهُمْ بِذَٰلِكَ زَعِيمٌ

উচ্চারণঃ

অর্থঃ আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?


(41)

أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِنْ كَانُوا صَادِقِينَ

উচ্চারণঃ

অর্থঃ না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।


(42)

يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ

উচ্চারণঃ

অর্থঃ গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।


(43)

خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ

উচ্চারণঃ

অর্থঃ তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।


(44)

فَذَرْنِي وَمَنْ يُكَذِّبُ بِهَٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لَا يَعْلَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।


(45)

وَأُمْلِي لَهُمْ ۚ إِنَّ كَيْدِي مَتِينٌ

উচ্চারণঃ

অর্থঃ আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।


(46)

أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ

উচ্চারণঃ

অর্থঃ আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?


(47)

أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ

উচ্চারণঃ

অর্থঃ না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।


(48)

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ

উচ্চারণঃ

অর্থঃ আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।


(49)

لَوْلَا أَنْ تَدَارَكَهُ نِعْمَةٌ مِنْ رَبِّهِ لَنُبِذَ بِالْعَرَاءِ وَهُوَ مَذْمُومٌ

উচ্চারণঃ

অর্থঃ যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।


(50)

فَاجْتَبَاهُ رَبُّهُ فَجَعَلَهُ مِنَ الصَّالِحِينَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।


(51)

وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ

উচ্চারণঃ

অর্থঃ কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।


(52)

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ

উচ্চারণঃ

অর্থঃ অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।