৬৯। সূরা আল-হাক্কাহ

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৫২


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

الْحَاقَّةُ

উচ্চারণঃ

অর্থঃ সুনিশ্চিত বিষয়।


(2)

مَا الْحَاقَّةُ

উচ্চারণঃ

অর্থঃ সুনিশ্চিত বিষয় কি?


(3)

وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ

উচ্চারণঃ

অর্থঃ আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?


(4)

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ

উচ্চারণঃ

অর্থঃ আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।


(5)

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।


(6)

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

উচ্চারণঃ

অর্থঃ এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,


(7)

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

উচ্চারণঃ

অর্থঃ যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।


(8)

فَهَلْ تَرَىٰ لَهُمْ مِنْ بَاقِيَةٍ

উচ্চারণঃ

অর্থঃ আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?


(9)

وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ

উচ্চারণঃ

অর্থঃ ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।


(10)

فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَابِيَةً

উচ্চারণঃ

অর্থঃ তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।


(11)

إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ

উচ্চারণঃ

অর্থঃ যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।


(12)

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ

উচ্চারণঃ

অর্থঃ যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।


(13)

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ

উচ্চারণঃ

অর্থঃ যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার


(14)

وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً

উচ্চারণঃ

অর্থঃ এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,


(15)

فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন কেয়ামত সংঘটিত হবে।


(16)

وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।


(17)

وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ

উচ্চারণঃ

অর্থঃ এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।


(18)

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنْكُمْ خَافِيَةٌ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।


(19)

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।


(20)

إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ

উচ্চারণঃ

অর্থঃ আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।


(21)

فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,


(22)

فِي جَنَّةٍ عَالِيَةٍ

উচ্চারণঃ

অর্থঃ সুউচ্চ জান্নাতে।


(23)

قُطُوفُهَا دَانِيَةٌ

উচ্চারণঃ

অর্থঃ তার ফলসমূহ অবনমিত থাকবে।


(24)

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ

উচ্চারণঃ

অর্থঃ বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।


(25)

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ

উচ্চারণঃ

অর্থঃ যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।


(26)

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

উচ্চারণঃ

অর্থঃ আমি যদি না জানতাম আমার হিসাব!


(27)

يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ

উচ্চারণঃ

অর্থঃ হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।


(28)

مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ

উচ্চারণঃ

অর্থঃ আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।


(29)

هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ

উচ্চারণঃ

অর্থঃ আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।


(30)

خُذُوهُ فَغُلُّوهُ

উচ্চারণঃ

অর্থঃ ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,


(31)

ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।


(32)

ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।


(33)

إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।


(34)

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

উচ্চারণঃ

অর্থঃ এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।


(35)

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।


(36)

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

উচ্চারণঃ

অর্থঃ এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।


(37)

لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ

উচ্চারণঃ

অর্থঃ গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।


(38)

فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

উচ্চারণঃ

অর্থঃ তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।


(39)

وَمَا لَا تُبْصِرُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যা তোমরা দেখ না, তার-


(40)

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।


(41)

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَا تُؤْمِنُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।


(42)

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।


(43)

تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণঃ

অর্থঃ এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।


(44)

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ

উচ্চারণঃ

অর্থঃ সে যদি আমার নামে কোন কথা রচনা করত,


(45)

لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ

উচ্চারণঃ

অর্থঃ তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,


(46)

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।


(47)

فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

উচ্চারণঃ

অর্থঃ তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।


(48)

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ

উচ্চারণঃ

অর্থঃ এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।


(49)

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ

উচ্চারণঃ

অর্থঃ আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।


(50)

وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।


(51)

وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় এটা নিশ্চিত সত্য।


(52)

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।