৭০। আল-মা‘আরেজ

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৪৪


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ

উচ্চারণঃ

অর্থঃ একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-


(2)

لِلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ

উচ্চারণঃ

অর্থঃ কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।


(3)

مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ

উচ্চারণঃ

অর্থঃ তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।


(4)

تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

উচ্চারণঃ

অর্থঃ ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।


(5)

فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا

উচ্চারণঃ

অর্থঃ অতএব, আপনি উত্তম সবর করুন।


(6)

إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا

উচ্চারণঃ

অর্থঃ তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,


(7)

وَنَرَاهُ قَرِيبًا

উচ্চারণঃ

অর্থঃ আর আমি একে আসন্ন দেখছি।


(8)

يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন আকাশ হবে গলিত তামার মত।


(9)

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ

উচ্চারণঃ

অর্থঃ এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,


(10)

وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا

উচ্চারণঃ

অর্থঃ বন্ধু বন্ধুর খবর নিবে না।


(11)

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ

উচ্চারণঃ

অর্থঃ যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,


(12)

وَصَاحِبَتِهِ وَأَخِيهِ

উচ্চারণঃ

অর্থঃ তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,


(13)

وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ

উচ্চারণঃ

অর্থঃ তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।


(14)

وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ

উচ্চারণঃ

অর্থঃ এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।


(15)

كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ

উচ্চারণঃ

অর্থঃ কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।


(16)

نَزَّاعَةً لِلشَّوَىٰ

উচ্চারণঃ

অর্থঃ যা চামড়া তুলে দিবে।


(17)

تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।


(18)

وَجَمَعَ فَأَوْعَىٰ

উচ্চারণঃ

অর্থঃ সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।


(19)

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا

উচ্চারণঃ

অর্থঃ মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।


(20)

إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا

উচ্চারণঃ

অর্থঃ যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।


(21)

وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا

উচ্চারণঃ

অর্থঃ আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।


(22)

إِلَّا الْمُصَلِّينَ

উচ্চারণঃ

অর্থঃ তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।


(23)

الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ

উচ্চারণঃ

অর্থঃ যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।


(24)

وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ

উচ্চারণঃ

অর্থঃ এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে


(25)

لِلسَّائِلِ وَالْمَحْرُومِ

উচ্চারণঃ

অর্থঃ যাঞ্ছাকারী ও বঞ্চিতের


(26)

وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।


(27)

وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।


(28)

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।


(29)

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে


(30)

إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

উচ্চারণঃ

অর্থঃ কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।


(31)

فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।


(32)

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে


(33)

وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান


(34)

وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যারা তাদের নামাযে যত্নবান,


(35)

أُولَٰئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ তারাই জান্নাতে সম্মানিত হবে।


(36)

فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।


(37)

عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ

উচ্চারণঃ

অর্থঃ ডান ও বামদিক থেকে দলে দলে।


(38)

أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?


(39)

كَلَّا ۖ إِنَّا خَلَقْنَاهُمْ مِمَّا يَعْلَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।


(40)

فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ

উচ্চারণঃ

অর্থঃ আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!


(41)

عَلَىٰ أَنْ نُبَدِّلَ خَيْرًا مِنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

উচ্চারণঃ

অর্থঃ তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।


(42)

فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।


(43)

يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ

উচ্চারণঃ

অর্থঃ সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।


(44)

خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ

উচ্চারণঃ

অর্থঃ তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।