সূরা আল মুদ্দাস্সির

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৫৬


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

يَا أَيُّهَا الْمُدَّثِّرُ

উচ্চারণঃ

অর্থঃ হে চাদরাবৃত!


(2)

قُمْ فَأَنْذِرْ

উচ্চারণঃ

অর্থঃ উঠুন, সতর্ক করুন,


(3)

وَرَبَّكَ فَكَبِّرْ

উচ্চারণঃ

অর্থঃ আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,


(4)

وَثِيَابَكَ فَطَهِّرْ

উচ্চারণঃ

অর্থঃ আপন পোশাক পবিত্র করুন


(5)

وَالرُّجْزَ فَاهْجُرْ

উচ্চারণঃ

অর্থঃ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।


(6)

وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ

উচ্চারণঃ

অর্থঃ অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।


(7)

وَلِرَبِّكَ فَاصْبِرْ

উচ্চারণঃ

অর্থঃ এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।


(8)

فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ

উচ্চারণঃ

অর্থঃ যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;


(9)

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন হবে কঠিন দিন,


(10)

عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ

উচ্চারণঃ

অর্থঃ কাফেরদের জন্যে এটা সহজ নয়।


(11)

ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

উচ্চারণঃ

অর্থঃ যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।


(12)

وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا

উচ্চারণঃ

অর্থঃ আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।


(13)

وَبَنِينَ شُهُودًا

উচ্চারণঃ

অর্থঃ এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,


(14)

وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا

উচ্চারণঃ

অর্থঃ এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।


(15)

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

উচ্চারণঃ

অর্থঃ এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।


(16)

كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا

উচ্চারণঃ

অর্থঃ কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।


(17)

سَأُرْهِقُهُ صَعُودًا

উচ্চারণঃ

অর্থঃ আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।


(18)

إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ

উচ্চারণঃ

অর্থঃ সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,


(19)

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

উচ্চারণঃ

অর্থঃ ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!


(20)

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

উচ্চারণঃ

অর্থঃ আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!


(21)

ثُمَّ نَظَرَ

উচ্চারণঃ

অর্থঃ সে আবার দৃষ্টিপাত করেছে,


(22)

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,


(23)

ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।


(24)

فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

উচ্চারণঃ

অর্থঃ এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,


(25)

إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ

উচ্চারণঃ

অর্থঃ এতো মানুষের উক্তি বৈ নয়।


(26)

سَأُصْلِيهِ سَقَرَ

উচ্চারণঃ

অর্থঃ আমি তাকে দাখিল করব অগ্নিতে।


(27)

وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ

উচ্চারণঃ

অর্থঃ আপনি কি বুঝলেন অগ্নি কি?


(28)

لَا تُبْقِي وَلَا تَذَرُ

উচ্চারণঃ

অর্থঃ এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।


(29)

لَوَّاحَةٌ لِلْبَشَرِ

উচ্চারণঃ

অর্থঃ মানুষকে দগ্ধ করবে।


(30)

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

উচ্চারণঃ

অর্থঃ এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।


(31)

وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

উচ্চারণঃ

অর্থঃ আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।


(32)

كَلَّا وَالْقَمَرِ

উচ্চারণঃ

অর্থঃ কখনই নয়। চন্দ্রের শপথ,


(33)

وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ

উচ্চারণঃ

অর্থঃ শপথ রাত্রির যখন তার অবসান হয়,


(34)

وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ

উচ্চারণঃ

অর্থঃ শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,


(35)

إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,


(36)

نَذِيرًا لِلْبَشَرِ

উচ্চারণঃ

অর্থঃ মানুষের জন্যে সতর্ককারী।


(37)

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

উচ্চারণঃ

অর্থঃ তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।


(38)

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

উচ্চারণঃ

অর্থঃ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;


(39)

إِلَّا أَصْحَابَ الْيَمِينِ

উচ্চারণঃ

অর্থঃ কিন্তু ডানদিকস্থরা,


(40)

فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ

উচ্চারণঃ

অর্থঃ তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।


(41)

عَنِ الْمُجْرِمِينَ

উচ্চারণঃ

অর্থঃ অপরাধীদের সম্পর্কে


(42)

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ

উচ্চারণঃ

অর্থঃ বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?


(43)

قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ

উচ্চারণঃ

অর্থঃ তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,


(44)

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ

উচ্চারণঃ

অর্থঃ অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,


(45)

وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ

উচ্চারণঃ

অর্থঃ আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।


(46)

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।


(47)

حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ

উচ্চারণঃ

অর্থঃ আমাদের মৃত্যু পর্যন্ত।


(48)

فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।


(49)

فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ

উচ্চারণঃ

অর্থঃ তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?


(50)

كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ

উচ্চারণঃ

অর্থঃ যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।


(51)

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ

উচ্চারণঃ

অর্থঃ হট্টগোলের কারণে পলায়নপর।


(52)

بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَىٰ صُحُفًا مُنَشَّرَةً

উচ্চারণঃ

অর্থঃ বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।


(53)

كَلَّا ۖ بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ

উচ্চারণঃ

অর্থঃ কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।


(54)

كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ

উচ্চারণঃ

অর্থঃ কখনও না, এটা তো উপদেশ মাত্র।


(55)

فَمَنْ شَاءَ ذَكَرَهُ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।


(56)

وَمَا يَذْكُرُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ

উচ্চারণঃ

অর্থঃ তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।