সূরা আল-ক্বিয়ামাহ
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৪০
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
উচ্চারণঃ
অর্থঃ আমি শপথ করি কেয়ামত দিবসের,
(2)
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
উচ্চারণঃ
অর্থঃ আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
(3)
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ
উচ্চারণঃ
অর্থঃ মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
(4)
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ
উচ্চারণঃ
অর্থঃ পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
(5)
بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
উচ্চারণঃ
অর্থঃ বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
(6)
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
উচ্চারণঃ
অর্থঃ সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
(7)
فَإِذَا بَرِقَ الْبَصَرُ
উচ্চারণঃ
অর্থঃ যখন দৃষ্টি চমকে যাবে,
(8)
وَخَسَفَ الْقَمَرُ
উচ্চারণঃ
অর্থঃ চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
(9)
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
উচ্চারণঃ
অর্থঃ এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-
(10)
يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
উচ্চারণঃ
অর্থঃ সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
(11)
كَلَّا لَا وَزَرَ
উচ্চারণঃ
অর্থঃ না কোথাও আশ্রয়স্থল নেই।
(12)
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
উচ্চারণঃ
অর্থঃ আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
(13)
يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
(14)
بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
(15)
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
উচ্চারণঃ
অর্থঃ যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
(16)
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
উচ্চারণঃ
অর্থঃ তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
(17)
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
উচ্চারণঃ
অর্থঃ এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
(18)
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
(19)
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
উচ্চারণঃ
অর্থঃ এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
(20)
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
উচ্চারণঃ
অর্থঃ কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
(21)
وَتَذَرُونَ الْآخِرَةَ
উচ্চারণঃ
অর্থঃ এবং পরকালকে উপেক্ষা কর।
(22)
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
(23)
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
(24)
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
(25)
تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
(26)
كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
উচ্চারণঃ
অর্থঃ কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
(27)
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
উচ্চারণঃ
অর্থঃ এবং বলা হবে, কে ঝাড়বে
(28)
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
উচ্চারণঃ
অর্থঃ এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
(29)
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
উচ্চারণঃ
অর্থঃ এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
(30)
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
(31)
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
(32)
وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
(33)
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
(34)
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
উচ্চারণঃ
অর্থঃ তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
(35)
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
(36)
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى
উচ্চারণঃ
অর্থঃ মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
(37)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ
উচ্চারণঃ
অর্থঃ সে কি স্খলিত বীর্য ছিল না?
(38)
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
(39)
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
(40)
أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ
উচ্চারণঃ
অর্থঃ তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?