সূরা আল-মুরসালাত
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৫০
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
وَالْمُرْسَلَاتِ عُرْفًا
উচ্চারণঃ
অর্থঃ কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
(2)
فَالْعَاصِفَاتِ عَصْفًا
উচ্চারণঃ
অর্থঃ সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
(3)
وَالنَّاشِرَاتِ نَشْرًا
উচ্চারণঃ
অর্থঃ মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
(4)
فَالْفَارِقَاتِ فَرْقًا
উচ্চারণঃ
অর্থঃ মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
(5)
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا
উচ্চারণঃ
অর্থঃ ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
(6)
عُذْرًا أَوْ نُذْرًا
উচ্চারণঃ
অর্থঃ ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
(7)
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
(8)
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
(9)
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
উচ্চারণঃ
অর্থঃ যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
(10)
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
উচ্চারণঃ
অর্থঃ যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
(11)
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
উচ্চারণঃ
অর্থঃ যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
(12)
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
উচ্চারণঃ
অর্থঃ এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
(13)
لِيَوْمِ الْفَصْلِ
উচ্চারণঃ
অর্থঃ বিচার দিবসের জন্য।
(14)
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
উচ্চারণঃ
অর্থঃ আপনি জানেন বিচার দিবস কি?
(15)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(16)
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
উচ্চারণঃ
অর্থঃ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
(17)
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
(18)
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
উচ্চারণঃ
অর্থঃ অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
(19)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(20)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
উচ্চারণঃ
অর্থঃ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
(21)
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
(22)
إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ
উচ্চারণঃ
অর্থঃ এক নির্দিষ্টকাল পর্যন্ত,
(23)
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
(24)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(25)
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
উচ্চারণঃ
অর্থঃ আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
(26)
أَحْيَاءً وَأَمْوَاتًا
উচ্চারণঃ
অর্থঃ জীবিত ও মৃতদেরকে?
(27)
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا
উচ্চারণঃ
অর্থঃ আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
(28)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(29)
انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ
উচ্চারণঃ
অর্থঃ চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
(30)
انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
উচ্চারণঃ
অর্থঃ চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
(31)
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
উচ্চারণঃ
অর্থঃ যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
(32)
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
উচ্চারণঃ
অর্থঃ এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
(33)
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
উচ্চারণঃ
অর্থঃ যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
(34)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(35)
هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ
উচ্চারণঃ
অর্থঃ এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
(36)
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
(37)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(38)
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
উচ্চারণঃ
অর্থঃ এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
(39)
فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
(40)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(41)
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
(42)
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
উচ্চারণঃ
অর্থঃ এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
(43)
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
উচ্চারণঃ
অর্থঃ বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
(44)
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
উচ্চারণঃ
অর্থঃ এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
(45)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(46)
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ
উচ্চারণঃ
অর্থঃ কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
(47)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(48)
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
উচ্চারণঃ
অর্থঃ যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
(49)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(50)
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
উচ্চারণঃ
অর্থঃ এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?