সূরা আন নাবা

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৪০


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

عَمَّ يَتَسَاءَلُونَ

উচ্চারণঃ

অর্থঃ তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?


(2)

عَنِ النَّبَإِ الْعَظِيمِ

উচ্চারণঃ

অর্থঃ মহা সংবাদ সম্পর্কে,


(3)

الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

উচ্চারণঃ

অর্থঃ যে সম্পর্কে তারা মতানৈক্য করে।


(4)

كَلَّا سَيَعْلَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ না, সত্ত্বরই তারা জানতে পারবে,


(5)

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।


(6)

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا

উচ্চারণঃ

অর্থঃ আমি কি করিনি ভূমিকে বিছানা


(7)

وَالْجِبَالَ أَوْتَادًا

উচ্চারণঃ

অর্থঃ এবং পর্বতমালাকে পেরেক?


(8)

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا

উচ্চারণঃ

অর্থঃ আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,


(9)

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

উচ্চারণঃ

অর্থঃ তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,


(10)

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا

উচ্চারণঃ

অর্থঃ রাত্রিকে করেছি আবরণ।


(11)

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

উচ্চারণঃ

অর্থঃ দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,


(12)

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

উচ্চারণঃ

অর্থঃ নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।


(13)

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

উচ্চারণঃ

অর্থঃ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।


(14)

وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا

উচ্চারণঃ

অর্থঃ আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,


(15)

لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا

উচ্চারণঃ

অর্থঃ যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।


(16)

وَجَنَّاتٍ أَلْفَافًا

উচ্চারণঃ

অর্থঃ ও পাতাঘন উদ্যান।


(17)

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।


(18)

يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

উচ্চারণঃ

অর্থঃ যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।


(19)

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا

উচ্চারণঃ

অর্থঃ আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।


(20)

وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

উচ্চারণঃ

অর্থঃ এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।


(21)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,


(22)

لِلطَّاغِينَ مَآبًا

উচ্চারণঃ

অর্থঃ সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।


(23)

لَابِثِينَ فِيهَا أَحْقَابًا

উচ্চারণঃ

অর্থঃ তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।


(24)

لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

উচ্চারণঃ

অর্থঃ তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;


(25)

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

উচ্চারণঃ

অর্থঃ কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।


(26)

جَزَاءً وِفَاقًا

উচ্চারণঃ

অর্থঃ পরিপূর্ণ প্রতিফল হিসেবে।


(27)

إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।


(28)

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا

উচ্চারণঃ

অর্থঃ এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।


(29)

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا

উচ্চারণঃ

অর্থঃ আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।


(30)

فَذُوقُوا فَلَنْ نَزِيدَكُمْ إِلَّا عَذَابًا

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।


(31)

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

উচ্চারণঃ

অর্থঃ পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।


(32)

حَدَائِقَ وَأَعْنَابًا

উচ্চারণঃ

অর্থঃ উদ্যান, আঙ্গুর,


(33)

وَكَوَاعِبَ أَتْرَابًا

উচ্চারণঃ

অর্থঃ সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।


(34)

وَكَأْسًا دِهَاقًا

উচ্চারণঃ

অর্থঃ এবং পূর্ণ পানপাত্র।


(35)

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

উচ্চারণঃ

অর্থঃ তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।


(36)

جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا

উচ্চারণঃ

অর্থঃ এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,


(37)

رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

উচ্চারণঃ

অর্থঃ যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।


(38)

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

উচ্চারণঃ

অর্থঃ যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।


(39)

ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا

উচ্চারণঃ

অর্থঃ এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।


(40)

إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا

উচ্চারণঃ

অর্থঃ আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।