সূরা আবাসা
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৪২
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
عَبَسَ وَتَوَلَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
(2)
أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ
উচ্চারণঃ
অর্থঃ কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
(3)
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
(4)
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ
উচ্চারণঃ
অর্থঃ অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
(5)
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
উচ্চারণঃ
অর্থঃ পরন্তু যে বেপরোয়া,
(6)
فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ আপনি তার চিন্তায় মশগুল।
(7)
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
(8)
وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ
উচ্চারণঃ
অর্থঃ যে আপনার কাছে দৌড়ে আসলো
(9)
وَهُوَ يَخْشَىٰ
উচ্চারণঃ
অর্থঃ এমতাবস্থায় যে, সে ভয় করে,
(10)
فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ
উচ্চারণঃ
অর্থঃ আপনি তাকে অবজ্ঞা করলেন।
(11)
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
(12)
فَمَنْ شَاءَ ذَكَرَهُ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
(13)
فِي صُحُفٍ مُكَرَّمَةٍ
উচ্চারণঃ
অর্থঃ এটা লিখিত আছে সম্মানিত,
(14)
مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ
উচ্চারণঃ
অর্থঃ উচ্চ পবিত্র পত্রসমূহে,
(15)
بِأَيْدِي سَفَرَةٍ
উচ্চারণঃ
অর্থঃ লিপিকারের হস্তে,
(16)
كِرَامٍ بَرَرَةٍ
উচ্চারণঃ
অর্থঃ যারা মহৎ, পূত চরিত্র।
(17)
قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ
উচ্চারণঃ
অর্থঃ মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
(18)
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
উচ্চারণঃ
অর্থঃ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
(19)
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
উচ্চারণঃ
অর্থঃ শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
(20)
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তার পথ সহজ করেছেন,
(21)
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
(22)
ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ
উচ্চারণঃ
অর্থঃ এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
(23)
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
উচ্চারণঃ
অর্থঃ সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
(24)
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ
উচ্চারণঃ
অর্থঃ মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
(25)
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
উচ্চারণঃ
অর্থঃ আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
(26)
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
উচ্চারণঃ
অর্থঃ এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
(27)
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
(28)
وَعِنَبًا وَقَضْبًا
উচ্চারণঃ
অর্থঃ আঙ্গুর, শাক-সব্জি,
(29)
وَزَيْتُونًا وَنَخْلًا
উচ্চারণঃ
অর্থঃ যয়তুন, খর্জূর,
(30)
وَحَدَائِقَ غُلْبًا
উচ্চারণঃ
অর্থঃ ঘন উদ্যান,
(31)
وَفَاكِهَةً وَأَبًّا
উচ্চারণঃ
অর্থঃ ফল এবং ঘাস
(32)
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ
উচ্চারণঃ
অর্থঃ তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
(33)
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
(34)
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
(35)
وَأُمِّهِ وَأَبِيهِ
উচ্চারণঃ
অর্থঃ তার মাতা, তার পিতা,
(36)
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
উচ্চারণঃ
অর্থঃ তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
(37)
لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
(38)
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
(39)
ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ সহাস্য ও প্রফুল্ল।
(40)
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
(41)
تَرْهَقُهَا قَتَرَةٌ
উচ্চারণঃ
অর্থঃ তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
(42)
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
উচ্চারণঃ
অর্থঃ তারাই কাফের পাপিষ্ঠের দল।