সূরা আত-তাকভীর

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ২৯


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন সূর্য আলোহীন হয়ে যাবে,


(2)

وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,


(3)

وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন পর্বতমালা অপসারিত হবে,


(4)

وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;


(5)

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,


(6)

وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,


(7)

وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন আত্মাসমূহকে যুগল করা হবে,


(8)

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,


(9)

بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

উচ্চারণঃ

অর্থঃ কি অপরাধে তাকে হত্য করা হল?


(10)

وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন আমলনামা খোলা হবে,


(11)

وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন আকাশের আবরণ অপসারিত হবে,


(12)

وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে


(13)

وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ

উচ্চারণঃ

অর্থঃ এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,


(14)

عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ

উচ্চারণঃ

অর্থঃ তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।


(15)

فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ

উচ্চারণঃ

অর্থঃ আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।


(16)

الْجَوَارِ الْكُنَّسِ

উচ্চারণঃ

অর্থঃ চলমান হয় ও অদৃশ্য হয়,


(17)

وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ

উচ্চারণঃ

অর্থঃ শপথ নিশাবসান ও


(18)

وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ

উচ্চারণঃ

অর্থঃ প্রভাত আগমন কালের,


(19)

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,


(20)

ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ

উচ্চারণঃ

অর্থঃ যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,


(21)

مُطَاعٍ ثَمَّ أَمِينٍ

উচ্চারণঃ

অর্থঃ সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।


(22)

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ

উচ্চারণঃ

অর্থঃ এবং তোমাদের সাথী পাগল নন।


(23)

وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ

উচ্চারণঃ

অর্থঃ তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।


(24)

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ

উচ্চারণঃ

অর্থঃ তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।


(25)

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।


(26)

فَأَيْنَ تَذْهَبُونَ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, তোমরা কোথায় যাচ্ছ?


(27)

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ

উচ্চারণঃ

অর্থঃ এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,


(28)

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ

উচ্চারণঃ

অর্থঃ তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।


(29)

وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

উচ্চারণঃ

অর্থঃ তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।