সূরা আল-ইনফিতার

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ১৯


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন আকাশ বিদীর্ণ হবে,


(2)

وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,


(3)

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

উচ্চারণঃ

অর্থঃ যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,


(4)

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ

উচ্চারণঃ

অর্থঃ এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,


(5)

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

উচ্চারণঃ

অর্থঃ তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।


(6)

يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

উচ্চারণঃ

অর্থঃ হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?


(7)

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ

উচ্চারণঃ

অর্থঃ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।


(8)

فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ

উচ্চারণঃ

অর্থঃ যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।


(9)

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।


(10)

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ

উচ্চারণঃ

অর্থঃ অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।


(11)

كِرَامًا كَاتِبِينَ

উচ্চারণঃ

অর্থঃ সম্মানিত আমল লেখকবৃন্দ।


(12)

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

উচ্চারণঃ

অর্থঃ তারা জানে যা তোমরা কর।


(13)

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।


(14)

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;


(15)

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।


(16)

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ

উচ্চারণঃ

অর্থঃ তারা সেখান থেকে পৃথক হবে না।


(17)

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ আপনি জানেন, বিচার দিবস কি?


(18)

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?


(19)

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

উচ্চারণঃ

অর্থঃ যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।