সূরা আত মুত্বাফ্ফিফীন

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ৩৬


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ

উচ্চারণঃ

অর্থঃ যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,


(2)

الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ

উচ্চারণঃ

অর্থঃ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়


(3)

وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।


(4)

أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ

উচ্চারণঃ

অর্থঃ তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।


(5)

لِيَوْمٍ عَظِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ সেই মহাদিবসে,


(6)

يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

উচ্চারণঃ

অর্থঃ যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।


(7)

كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ

উচ্চারণঃ

অর্থঃ এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।


(8)

وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ

উচ্চারণঃ

অর্থঃ আপনি জানেন, সিজ্জীন কি?


(9)

كِتَابٌ مَرْقُومٌ

উচ্চারণঃ

অর্থঃ এটা লিপিবদ্ধ খাতা।


(10)

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

উচ্চারণঃ

অর্থঃ সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,


(11)

الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ

উচ্চারণঃ

অর্থঃ যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।


(12)

وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।


(13)

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ

উচ্চারণঃ

অর্থঃ তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।


(14)

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ

উচ্চারণঃ

অর্থঃ কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।


(15)

كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ

উচ্চারণঃ

অর্থঃ কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।


(16)

ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ

উচ্চারণঃ

অর্থঃ অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।


(17)

ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ

উচ্চারণঃ

অর্থঃ এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।


(18)

كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ

উচ্চারণঃ

অর্থঃ কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।


(19)

وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ

উচ্চারণঃ

অর্থঃ আপনি জানেন ইল্লিয়্যীন কি?


(20)

كِتَابٌ مَرْقُومٌ

উচ্চারণঃ

অর্থঃ এটা লিপিবদ্ধ খাতা।


(21)

يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ

উচ্চারণঃ

অর্থঃ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।


(22)

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,


(23)

عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ

উচ্চারণঃ

অর্থঃ সিংহাসনে বসে অবলোকন করবে।


(24)

تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ

উচ্চারণঃ

অর্থঃ আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।


(25)

يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ

উচ্চারণঃ

অর্থঃ তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।


(26)

خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ

উচ্চারণঃ

অর্থঃ তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।


(27)

وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ

উচ্চারণঃ

অর্থঃ তার মিশ্রণ হবে তসনীমের পানি।


(28)

عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ

উচ্চারণঃ

অর্থঃ এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।


(29)

إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ

উচ্চারণঃ

অর্থঃ যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।


(30)

وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ

উচ্চারণঃ

অর্থঃ এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।


(31)

وَإِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ

উচ্চারণঃ

অর্থঃ তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।


(32)

وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ

উচ্চারণঃ

অর্থঃ আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।


(33)

وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ

উচ্চারণঃ

অর্থঃ অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।


(34)

فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ

উচ্চারণঃ

অর্থঃ আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।


(35)

عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ

উচ্চারণঃ

অর্থঃ সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,


(36)

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ

উচ্চারণঃ

অর্থঃ কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?