সূরা আল ইনশিকাক
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ২৫
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
إِذَا السَّمَاءُ انْشَقَّتْ
উচ্চারণঃ
অর্থঃ যখন আকাশ বিদীর্ণ হবে,
(2)
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
উচ্চারণঃ
অর্থঃ ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
(3)
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
উচ্চারণঃ
অর্থঃ এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
(4)
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
উচ্চারণঃ
অর্থঃ এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
(5)
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
উচ্চারণঃ
অর্থঃ এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
(6)
يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
উচ্চারণঃ
অর্থঃ হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
(7)
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
উচ্চারণঃ
অর্থঃ যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
(8)
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
উচ্চারণঃ
অর্থঃ তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
(9)
وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
উচ্চারণঃ
অর্থঃ এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
(10)
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
উচ্চারণঃ
অর্থঃ এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
(11)
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
উচ্চারণঃ
অর্থঃ সে মৃত্যুকে আহবান করবে,
(12)
وَيَصْلَىٰ سَعِيرًا
উচ্চারণঃ
অর্থঃ এবং জাহান্নামে প্রবেশ করবে।
(13)
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
উচ্চারণঃ
অর্থঃ সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
(14)
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ
উচ্চারণঃ
অর্থঃ সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
(15)
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
উচ্চারণঃ
অর্থঃ কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
(16)
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
উচ্চারণঃ
অর্থঃ আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
(17)
وَاللَّيْلِ وَمَا وَسَقَ
উচ্চারণঃ
অর্থঃ এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
(18)
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
উচ্চারণঃ
অর্থঃ এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
(19)
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
(20)
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
(21)
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
উচ্চারণঃ
অর্থঃ যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
(22)
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
উচ্চারণঃ
অর্থঃ বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
(23)
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
উচ্চারণঃ
অর্থঃ তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
(24)
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
(25)
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
উচ্চারণঃ
অর্থঃ কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।