সূরা আল-বুরুজ

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ২২


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ

উচ্চারণঃ

অর্থঃ শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,


(2)

وَالْيَوْمِ الْمَوْعُودِ

উচ্চারণঃ

অর্থঃ এবং প্রতিশ্রুত দিবসের,


(3)

وَشَاهِدٍ وَمَشْهُودٍ

উচ্চারণঃ

অর্থঃ এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়


(4)

قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ

উচ্চারণঃ

অর্থঃ অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,


(5)

النَّارِ ذَاتِ الْوَقُودِ

উচ্চারণঃ

অর্থঃ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;


(6)

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ

উচ্চারণঃ

অর্থঃ যখন তারা তার কিনারায় বসেছিল।


(7)

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ

উচ্চারণঃ

অর্থঃ এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।


(8)

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ

উচ্চারণঃ

অর্থঃ তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,


(9)

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ

উচ্চারণঃ

অর্থঃ যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।


(10)

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

উচ্চারণঃ

অর্থঃ যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,


(11)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ

উচ্চারণঃ

অর্থঃ যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।


(12)

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।


(13)

إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

উচ্চারণঃ

অর্থঃ তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।


(14)

وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ

উচ্চারণঃ

অর্থঃ তিনি ক্ষমাশীল, প্রেমময়;


(15)

ذُو الْعَرْشِ الْمَجِيدُ

উচ্চারণঃ

অর্থঃ মহান আরশের অধিকারী।


(16)

فَعَّالٌ لِمَا يُرِيدُ

উচ্চারণঃ

অর্থঃ তিনি যা চান, তাই করেন।


(17)

هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ

উচ্চারণঃ

অর্থঃ আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?


(18)

فِرْعَوْنَ وَثَمُودَ

উচ্চারণঃ

অর্থঃ ফেরাউনের এবং সামুদের?


(19)

بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ

উচ্চারণঃ

অর্থঃ বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।


(20)

وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ

উচ্চারণঃ

অর্থঃ আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।


(21)

بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ

উচ্চারণঃ

অর্থঃ বরং এটা মহান কোরআন,


(22)

فِي لَوْحٍ مَحْفُوظٍ

উচ্চারণঃ

অর্থঃ লওহে মাহফুযে লিপিবদ্ধ।