সূরা আত-তারিক্ব
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ১৭
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
উচ্চারণঃ
অর্থঃ শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
(2)
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
উচ্চারণঃ
অর্থঃ আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
(3)
النَّجْمُ الثَّاقِبُ
উচ্চারণঃ
অর্থঃ সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
(4)
إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ
উচ্চারণঃ
অর্থঃ প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
(5)
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
(6)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
উচ্চারণঃ
অর্থঃ সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
(7)
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
উচ্চারণঃ
অর্থঃ এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
(8)
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
(9)
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
উচ্চারণঃ
অর্থঃ যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
(10)
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ
উচ্চারণঃ
অর্থঃ সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
(11)
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
উচ্চারণঃ
অর্থঃ শপথ চক্রশীল আকাশের
(12)
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
উচ্চারণঃ
অর্থঃ এবং বিদারনশীল পৃথিবীর
(13)
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
(14)
وَمَا هُوَ بِالْهَزْلِ
উচ্চারণঃ
অর্থঃ এবং এটা উপহাস নয়।
(15)
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
উচ্চারণঃ
অর্থঃ তারা ভীষণ চক্রান্ত করে,
(16)
وَأَكِيدُ كَيْدًا
উচ্চারণঃ
অর্থঃ আর আমিও কৌশল করি।
(17)
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
উচ্চারণঃ
অর্থঃ অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।