সূরা আল গাশিয়াহ্
অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ২৬
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(1)
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
উচ্চারণঃ
অর্থঃ আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
(2)
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
উচ্চারণঃ
অর্থঃ অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
(3)
عَامِلَةٌ نَاصِبَةٌ
উচ্চারণঃ
অর্থঃ ক্লিষ্ট, ক্লান্ত।
(4)
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
উচ্চারণঃ
অর্থঃ তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
(5)
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
উচ্চারণঃ
অর্থঃ তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
(6)
لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ
উচ্চারণঃ
অর্থঃ কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
(7)
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ
উচ্চারণঃ
অর্থঃ এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
(8)
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ
উচ্চারণঃ
অর্থঃ অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
(9)
لِسَعْيِهَا رَاضِيَةٌ
উচ্চারণঃ
অর্থঃ তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
(10)
فِي جَنَّةٍ عَالِيَةٍ
উচ্চারণঃ
অর্থঃ তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
(11)
لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
উচ্চারণঃ
অর্থঃ তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
(12)
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
উচ্চারণঃ
অর্থঃ তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
(13)
فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ
উচ্চারণঃ
অর্থঃ তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
(14)
وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ
উচ্চারণঃ
অর্থঃ এবং সংরক্ষিত পানপাত্র
(15)
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
উচ্চারণঃ
অর্থঃ এবং সারি সারি গালিচা
(16)
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
উচ্চারণঃ
অর্থঃ এবং বিস্তৃত বিছানো কার্পেট।
(17)
أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
উচ্চারণঃ
অর্থঃ তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
(18)
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
উচ্চারণঃ
অর্থঃ এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
(19)
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
উচ্চারণঃ
অর্থঃ এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
(20)
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
উচ্চারণঃ
অর্থঃ এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
(21)
فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ
উচ্চারণঃ
অর্থঃ অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
(22)
لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ
উচ্চারণঃ
অর্থঃ আপনি তাদের শাসক নন,
(23)
إِلَّا مَنْ تَوَلَّىٰ وَكَفَرَ
উচ্চারণঃ
অর্থঃ কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
(24)
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ
উচ্চারণঃ
অর্থঃ আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
(25)
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ
উচ্চারণঃ
অর্থঃ নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
(26)
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
উচ্চারণঃ
অর্থঃ অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।