সূরা আল লাইল

অবতীর্ণঃ মক্কা
আয়াতঃ ২১


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


(1)

وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ

উচ্চারণঃ

অর্থঃ শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,


(2)

وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ শপথ দিনের, যখন সে আলোকিত হয়


(3)

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

উচ্চারণঃ

অর্থঃ এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,


(4)

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।


(5)

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,


(6)

وَصَدَّقَ بِالْحُسْنَىٰ

উচ্চারণঃ

অর্থঃ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,


(7)

فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ

উচ্চারণঃ

অর্থঃ আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।


(8)

وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ

উচ্চারণঃ

অর্থঃ আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়


(9)

وَكَذَّبَ بِالْحُسْنَىٰ

উচ্চারণঃ

অর্থঃ এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,


(10)

فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ

উচ্চারণঃ

অর্থঃ আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।


(11)

وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।


(12)

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ

উচ্চারণঃ

অর্থঃ আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।


(13)

وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ

উচ্চারণঃ

অর্থঃ আর আমি মালিক ইহকালের ও পরকালের।


(14)

فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।


(15)

لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى

উচ্চারণঃ

অর্থঃ এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,


(16)

الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।


(17)

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى

উচ্চারণঃ

অর্থঃ এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,


(18)

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ

উচ্চারণঃ

অর্থঃ যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।


(19)

وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ

উচ্চারণঃ

অর্থঃ এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।


(20)

إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ

উচ্চারণঃ

অর্থঃ তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।


(21)

وَلَسَوْفَ يَرْضَىٰ

উচ্চারণঃ

অর্থঃ সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।